পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার: শিক্ষামন্ত্রী

২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

নতুন পে-স্কেল শিক্ষকদেরও প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি পূরণের দায়িত্ব তাঁর। একই সঙ্গে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ও সচিবদের বেতনের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘বেতনের জন্য প্রধানমন্ত্রী কাজ করেন না। বেতনের জন্য মন্ত্রী কাজ করেন না, শিক্ষরাও কাজ করেন না। কিন্তু এটাও তো সত্য জীবিকা নির্বাহের জন্য বেতনের দরকার রয়েছে। এই পে-স্কেল শিক্ষকদেরও দরকার রয়েছে।’

শিক্ষকদের দাবিদাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি জানি আপনাদের দাবির কোনো শেষ নেই, কিন্তু প্রতিটা দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার। প্রতিদিন আমি ফেসবুকে হুঙ্কার শুনি, এমপিও করা শিক্ষক তিনি কলেজ-মাদ্রাসায় না গিয়ে প্রেস ক্লাবের সামনে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। উনি একটি মাদ্রাসার অধ্যক্ষ, সেখানে ক্লাসে যাচ্ছেন না আরেকজনকে বয়ান দিচ্ছেন। তাহলে চাকরিটা ছেড়ে চলে আসেন।’

সরকারের বিরুদ্ধে শিক্ষকদের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন একজন সরকারি আমলা হঠাৎ করে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন না। আর আমার শিক্ষকরা বেতন নিচ্ছেন এবং সরকারের বিরুদ্ধে কটূক্তি করতেই থাকবে। এটা কি হতে পারে? আবার হতেও পারে যদি আপনারা অবহেলার পাত্র হন।’

শিক্ষকদের বেতন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘পে-স্কেল শিক্ষকদের দরকার রয়েছে। কিন্তু আপনারা কি জানেন আমাদের প্রধানমন্ত্রী কত বেতন পান। একজন সচিবের চেয়েও তিনি কম বেতন পান। শিক্ষকদের দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার, আপনাদের নয়।’

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬