এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক্ষামন্ত্রী

২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা আরও ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চলতি বছরেই করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে বাজেট বরাদ্দের কারণে সেই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী ঈদে শিক্ষকরা উৎসব ভাতা পাবেন না, তা কীভাবে নিশ্চিত হলেন, সেই প্রশ্নও তুলেছেন মন্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই যে আপনারা উৎসব ভাতার কথা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৫ শতাংশ উৎসব ভাতা দিয়েছিলেন। এরপর ২০২৬ খ্রিষ্টাব্দে আমরা চলে আসলাম আর উৎসব ভাতা বাড়েনি। আমরা আবার এসেছি ৯ মাস হলো। আপনারা হুঙ্কার দিয়ে বসলেন শতভাগ উৎসব ভাতা ছাড়া ঘরে ফিরবেন না। কোথায় ছিলেন ওই শিক্ষকরা এতোদিন। আমি তো এবারেই আরো ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়িয়ে দেয়ার প্রস্তাব করেছিলাম। বাজেট অ্যালেকেশনের জন্য সেটা পারিনি। আগামী ঈদে যে পাবেন না সেটা আপনি জানলেন কীভাবে। আমরা দিয়ে দেবো আর আপনি দেখাবেন আপনার নেতার ধমকে আমরা দিচ্ছি।’

শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শিক্ষক হলেন আইডল। এই সমাজকে গড়তে হলে শিক্ষকদের দরকার। এর কোনো বিকল্প নেই। আমরা শিক্ষকদের অনুকরণ করি- তাই না? শুধু যে শিক্ষার্থীরা অনুকরণ করেন বিষয়টি কিন্তু তা নয়। শিক্ষক হলেন আইডল। এই সমাজকে গড়তে হলে শিক্ষকদের দরকার। এর কোনো বিকল্প নেই।প্রেস ক্লাবের সামনে দাবি নিয়ে বসে আছেন- এটা কি হয়? আমরা কি জানি না শিক্ষকদের কী দাবি রয়েছে?’

‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬
পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬