ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে ২৮ মে

২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টরদের নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৮ মে থেকে শুরু হতে পারে। জুনিয়র ইন্সট্রাক্টরদের শেষ ধাপের মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

গতকাল রবিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, আগামী ২ মে থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদেরদের তৃতীয় ধাপের ভাইভা শুরু হবে। যা চলবে ২৭ মে পর্যন্ত। এরপর ২৮ মে থেকে ইন্সট্রাক্টরদেরদ মৌখিক পরীক্ষা শুরু করা হবে। এভাবেই পরিকল্পনা করা হয়েছে। ক্যাডার এবং নন-ক্যাডারের মৌখিক পরীক্ষা একসঙ্গে চলবে।

ওই কর্মকর্তা আরও জানান, আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ১১টি বোর্ডে ভাইভা চলবে। এর মধ্যে ৬টি বোর্ড বিসিএসের ভাইভা নেবে। আর ৫টি বোর্ডে জুনিয়র ইন্সট্রাক্টরদের এবং ইন্সট্রাক্টরদের ভাইভা চলবে।

 
শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক করবেন তারেক রহমান, আলোচনা হবে যে…
  • ২৬ জুন ২০২৬
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য স…
  • ২৬ জুন ২০২৬
বিচারহীনতার প্রতিবাদ: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএন…
  • ২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬