পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক

১৯ অক্টোবর ২০২৬, ০২:০২ PM
জাতীয় প্রেসক্লাবে এসেছেন ইশরাক হোসেন

জাতীয় প্রেসক্লাবে এসেছেন ইশরাক হোসেন © সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে এসেছেন ইশরাক হোসেন। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত হয়েছেন। বাইরে ভিড় করেছেন ইশরাকের নেতা-কর্মীরাও। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের পরে তাকে এখানে প্রবেশ করতে দেখা যায়। 

এর আগে, এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

ইশরাক আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। 

অভিযানের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার (১৮ অক্টোবর) দিনভর ঘটনাটি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এ ঘটনায় বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর হয়ে দাঁড়ায়।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950