স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে সুখবর দিলেন আইনমন্ত্রী

১৯ অক্টোবর ২০২৬, ০২:১২ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ PM
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান © টিডিসি ছবি

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।

সোমবার ১৯ অক্টোবর ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেন, এখন পর্যন্ত সেভাবেই তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকার আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখতে হবে।

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকেন তাহলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নন।

ট্যাগ: ঝিনাইদহ
এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
  • ১৩ নভেম্বর ২০২৬
বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950