যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অমান্য করলে আইনগত ব্যবস্থা

১৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ PM
 ডিএনসিসি লোগো

ডিএনসিসি লোগো © টিডিসি ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় যত্রতত্র দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও এসব প্রচারসামগ্রী লাগাতে হলে ডিএনসিসির পূর্বানুমতি নিতে হবে। অন্যথায় ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সম্প্রতি এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএনসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত্রতত্র দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড লাগানোর কারণে নগরীর সৌন্দর্য ক্ষুণ্ণ হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএনসিসির পূর্বানুমতি ছাড়া এবং সংস্থাটির নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও দেওয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে না। এ নিষেধাজ্ঞা ব্যক্তি, রাজনৈতিক দল, কোচিং সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেওয়াল, ভবন, উড়ালসড়ক, ফুটওভারব্রিজ, মেট্রোরেল-সংশ্লিষ্ট স্থাপনা, সেতু, বৈদ্যুতিক খুঁটি, সড়কের বিভাজক, গাছ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পোস্টার বা বিজ্ঞাপন লাগানোর অনুমতি পেতে নির্ধারিত ফি দিয়ে ডিএনসিসির কাছে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ডিজিটাল বোর্ড বা স্থানে পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর অনুমতি দিতে পারবে।

অনুমতি নিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন বা সাইনবোর্ড লাগালেও নির্ধারিত সময় শেষে নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পাশাপাশি যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএনসিসি।
 

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950