৪৪তম বিসিএস ও জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা একসঙ্গে নেবে পিএসসি

০৪ এপ্রিল ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৪তম বিসিএস ও জুনিয়র ইন্সট্রাক্টরদের শেষ ধাপের মৌখিক পরীক্ষা একই সঙ্গে নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএস এবং ২ মে থেকে জুনিয়র ইন্সট্রাক্টদের মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, কারিগরির ভাইভা শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য বিসিএসের ভাইভার সঙ্গে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষাও শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ভাইভার জন্য গঠিত বোর্ড দুইভাগে ভাগ হয়ে মৌখিক পরীক্ষা নেবেন।

আরও পড়ুন: জুনিয়র ইন্সট্রাক্টদের শেষ ধাপের ভাইভার তারিখ জানাল পিএসসি

ওই সূত্র জানায়, বর্তমানে পিএসসি ভাইভার জন্য ১৪টি বোর্ড গঠন করতে পারবে। এই ১৪টি বোর্ডের ৭টি বোর্ড বিসিএসের ভাইভা নেবে। আর অবশিষ্ট বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা নেবে। এভাবেই পরিকল্পনা করা হয়েছে। তবে কতগুলো বোর্ড বিসিএস আর কতগুলো জুনিয়র ইন্সট্রাক্টদের ভাইভা নেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পিএসসি চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নন-ক্যাডারের অনেক প্রার্থীর ভাইভা বাকি রয়েছে। আমরা দ্রুত এ ভাইভাগুলো শেষ করতে চাই। এজন্য ৪৪তম বিসিএস এবং নন-ক্যাডারের ভাইভা একইসঙ্গে নেওয়া হবে। 

জানা গেছে, ১২টি বোর্ডে জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা চলছে। তবে এই বোর্ডের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। পিএসসিতে সদ্য যোগ দেওয়া রাবি অধ্যাপকের সমন্বয়ে নতুন একটি বোর্ড গঠন করা হতে পারে। বিসিএস জুনিয়র ইন্সট্রাক্টদের ভাইভা একই সঙ্গে নিতে ১৪টি বোর্ড গঠন করা হতে পারে।

তাপপ্রবাহ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৪ এপ্রিল ২০২৬
এইচএসসির খাতা দেখে প্রায় ৮ কোটি টাকা পাচ্ছেন ৫২৫৫ পরীক্ষক
  • ০৪ এপ্রিল ২০২৬
মুজিববাদী সংবিধান নয়, সংবিধান হতে হবে জনগণের: আখতার
  • ০৪ এপ্রিল ২০২৬
৩২০ টাকার কাচ্চি: ৪৬ জীবনের বিনিময়ে মূল্য চোকানোর গল্প
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
  • ০৪ এপ্রিল ২০২৬
বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী
  • ০৪ এপ্রিল ২০২৬