স্কুল-কলেজেরটা স্থগিতের পর এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল

১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

সম্প্রতি স্থগিত করা হয়েছে সারা দেশের স্কুল-কলেজগুলোর গভর্নিং বডি কমিটি। এবার সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. এ. কে. মুহা: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করা হলো।’

অফিস আদেশে আরও বলা হয়, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদ্রাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-কে মনোনয়ন প্রদান করা হলো।’

আদেশের শেষে বলা হয়, ‘মাদরাসাসমূহকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950