ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, কমিটি বাতিল; অধ্যক্ষকে শোকজ

০৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ AM
সরকারি আশেক মাহমুদ কলেজ

সরকারি আশেক মাহমুদ কলেজ © সংগৃহীত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১০০ শিক্ষার্থীর ২০২৫ সালের সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় কলেজটির অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পরপরই ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড। সেই কমিটি কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করে। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি পাওয়ায় এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এছাড়াও খুব কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমার পাশাপাশি এ ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না বলে আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দেন।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬