বিসিএসের মৌখিক পরীক্ষায় পাস নম্বর কত?

২৮ মার্চ ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
পিএসসিতে বিসিএস পরীক্ষার্থীরা

পিএসসিতে বিসিএস পরীক্ষার্থীরা © ফাইল ছবি

ভালো বেতন কাঠামো, নানা সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদার কারণে চাকরিপ্রার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিসিএস পরীক্ষা। তিন ধাপে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। প্রতিটি ধাপে পৃথক পৃথকভাবে উত্তীর্ণ হতে হয়।

২০০ নম্বরের প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হয়। লিখিত পরীক্ষায় মোট নম্বরের ৫০ শতাংশ অর্থাৎ ৪৫০ নম্বর পেলে ভাইভার জন্য ডাকা হয়। শুধু সামগ্রিকভাবে ৪৫০ নম্বর পেলেই হবে না, প্রতিটি বিষয়ে নূন্যতম ৩০ শতাংশ অর্থাৎ ২০০ নম্বরের পরীক্ষায় ৬০ এবং ১০০ নম্বরের পরীক্ষায় ৩০ পেতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য ২০০ নম্বর নির্ধারণ করা থাকে। মৌখিকে পাস নম্বর ১০০। অর্থাৎ ৫০ শতাংশ নম্বর পেলে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে ধরা হয়। 

ভাইভা বোর্ডে যারা থাকেন: বিসিএসের ভাইভায় একাধিক বোর্ড গঠন করা হয়। পিএসসি’র চেয়ারম্যান ছাড়াও সদস্যরা এসব বোর্ডের প্রধানের ভূমিকা পালন করেন। এছাড়া অনেক ক্ষেত্রে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এ দায়িত্ব দেওয়া হয়। বোর্ড প্রধান ছাড়াও সরকার কর্তৃক মনোনীত যুগ্ম সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা/বোর্ড সদস্য এবং কমিশন কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ/বোর্ড সদস্য ভাইভা বোর্ডে থাকেন।

কুবির হলে ‘জেসিডি’ লেখা নিয়ে দ্বন্দ্ব, জুনিয়রদের নিয়ে শিক্ষ…
  • ২২ আগস্ট ২০২৬
‘৪টি হাঁস, জিরাফের ৩টি ক্যাচ, এক সিংহ এবং ক্ষতবিক্ষত এক বাঘ’
  • ২২ আগস্ট ২০২৬
এক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন দুই প্রতিমন্ত্রী
  • ২২ আগস্ট ২০২৬
তুরস্কের সঙ্গে ‘অপ্রয়োজনীয়’ উত্তেজনা বাড়ানোর ঝুঁকিতে নেত…
  • ২২ আগস্ট ২০২৬
দুঃস্বপ্নের প্রথম সেশন শেষ, লজ্জার রেকর্ডের শঙ্কা
  • ২২ আগস্ট ২০২৬
গেজেট প্রকাশে আল্টিমেটাম দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে…
  • ২২ আগস্ট ২০২৬