আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

২০ জানুয়ারি ২০২৬, ১২:২৯ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ PM
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের © টিডিসি ফটো

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এইবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এবারের নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী না থাকা প্রসঙ্গে তাহের বলেন,  আমাদের যে ঐকমত্য কমিশন হয়েছিল এবং সেখানে সংস্কারের যে আলোচনা হয়েছে, সেখানে একটি বিষয় আসছিল যে নারীদেরকে সরাসরি ইলেকশনে দেওয়ার বিষয়টি। সেখানে ৫% থেকে ১৫% পর্যন্ত নারীদের রাখার একটা সিদ্ধান্ত আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারীদের ডাইরেক্ট ইলেকশনে দিতে এগ্রি করেছি এবং আমরা এটা দিতে বাধ্য থাকবো। 

অনলাইনে নির্বাচনে প্রচারণার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন তো একটা নতুন কৌশল যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে বিলবোর্ড যেটা আরপিএ যতটুকু এলাও করে আমরা অতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টে যাবো। এজন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছি।

তাহের বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাব। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মত লোক আছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে?

‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা দপ্তর থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950