৪১তম বিসিএসে গেজেট হয়নি ৬৭ জনের

২২ মার্চ ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
৪১তম বিসিএসে গেজেট হয়নি ৬৭ জনের

৪১তম বিসিএসে গেজেট হয়নি ৬৭ জনের © ফাইল ছবি

৪১তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। ২ হাজার ৪৫৩ প্রার্থীর নামে এ গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মমিশনের (পিএসসি) সুপারিশ করা তালিকা থেকে ৬৭ জন বাদ পড়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছরের ৩ আগস্ট এই বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা।

গেজেট দেখুন এখানে

নতুন সেবা আনতে চায় বাংলালিংক, টাওয়ার ছাড়াই কথা বলা ও ইন্টার…
  • ২২ আগস্ট ২০২৬
সাপের শরীরে প্রথমবারের মতো ক্যানসার চিকিৎসার বিশেষ থেরাপি প…
  • ২২ আগস্ট ২০২৬
৬৪ রানে অলআউট বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কমবে কবে—জানাল আবহাওয়া অধিদপ্…
  • ২২ আগস্ট ২০২৬
লজ্জার রেকর্ড এড়াল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা, সিফাত বাহিনীর ১১ সদস্যকে…
  • ২২ আগস্ট ২০২৬