১৪ ক্যাটাগরির ১৩৫ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পিএসসি © সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১২তম গ্রেডে ১৪ ক্যাটাগরির ১৩৫ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি);
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
১. পদের নাম: আইন কর্মকর্তা (অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: ঔষধ প্রশাসন অধিদপ্তর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
২. পদের নাম: বয়লার পরিদর্শক (স্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: শিল্প মন্ত্রণালয়;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);
৩. পদের নাম: সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী (গ্রেড-২; অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);
৪. পদের নাম: গবেষণা কর্মকর্তা (স্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
৫. পদের নাম: সাব-রেজিস্ট্রার (স্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ;
পদসংখ্যা: ৮৪টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);
৬. পদের নাম: প্রটোকল অফিসার (অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);
আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);
৮. পদের নাম: সহকারী প্রটোকল অফিসার (অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);
৯. পদের নাম: ফটো টেকনিশিয়ান (অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);
১০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার (স্থায়ী ও অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১);
১১. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (স্থায়ী: শুধু মহিলা প্রার্থীদের জন্য);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় (বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১);
১২. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (স্থায়ী: শুধু মহিলা প্রার্থীদের জন্য);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১);
১৩. পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (স্থায়ী: শুধু মহিলা প্রার্থীদের জন্য);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় (দপ্তরবিজ্ঞান শাখা);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১);
১৪. পদের নাম: নার্স মিডওয়াইফ (অস্থায়ী);
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়;
পদসংখ্যা: ১৯টি;
বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২);
আরও পড়ুন: বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৩২ বছরের (১ অক্টোবর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট