জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত

১৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ PM
৪ পদে ১৩ কর্মী নিয়োগে আবেদন চলছে জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে

৪ পদে ১৩ কর্মী নিয়োগে আবেদন চলছে জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ১৩ কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট (জাতীয় রাজস্ব বোর্ড);

বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

২. পদের নাম: ব্যক্তিগত সহকারী;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অফিশিয়াল ওয়েবসাইট

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬