ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো

১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ PM
ইউর অ্যালগরিদম নামে নতুন ফিচার এনেছে মেটা

ইউর অ্যালগরিদম নামে নতুন ফিচার এনেছে মেটা © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ করলেই ইদানীং চোখে পড়ে অযাচিত সব পোস্ট-রিল। এমনকি ফ্রেন্ড বা ফলোয়িং না থাকার পরও নিজের রুচির সঙ্গে বেমানান এমন সব রিলস সামনে চলে আসে যার কারণে অস্বস্তিতে পড়তে হয় ব্যবহারকারীদের। তবে এ অবস্থা থেকে উত্তরণে ইউর অ্যালগরিদম নামে নতুন ফিচার এনেছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেখানে নিজের পছন্দ অনুযায়ী সাজানো যাবে নিউজফিড, এড়ানো যাবে অযাচিত রিলস-কন্টেন্ট। খবর টেকক্রাঞ্চের

প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটির মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের কাছে আরও প্রাসঙ্গিক কনটেন্ট পৌঁছে দেওয়া। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোস্ট সাজানো ও সুপারিশ করার অ্যালগরিদমের সঙ্গে সরাসরি নিজেদের পছন্দ-অপছন্দের তথ্য বিনিময় করতে পারবেন। পছন্দের পরিবর্তন অনুযায়ী তাৎক্ষণিকভাবে কনটেন্ট সুপারিশেও পরিবর্তন আসবে।

এ ছাড়া ফেসবুকের পোস্টের পাশে থাকা তিন ডটের মেনুতেও পরিবর্তন এনেছে মেটা। এখন কোনো পোস্টের মেনু খুলে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনে যাওয়া যাবে। পাশাপাশি ‘ইন্টারেস্টেড’ ও ‘নট ইন্টারেস্টেড’ অপশন ব্যবহার করে নির্দিষ্ট কনটেন্টের প্রতি নিজের আগ্রহ বা অনাগ্রহ জানানো যাবে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীর পছন্দ আরও ভালোভাবে বুঝতে ফিচারটি প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করতে পারে। এর মাধ্যমে কোন ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান, সে বিষয়ে বিস্তারিত মতামত জানানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এসব মতামতের ভিত্তিতে ফেসবুক তাদের কনটেন্ট সুপারিশ আরও উন্নত করতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখানোর ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ার মধ্যে ‘ইয়োর অ্যালগরিদম’ চালু করাকে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখছে মেটা। এত দিন অ্যালগরিদম মূলত ব্যবহারকারীর কার্যক্রম বিশ্লেষণ করে নিউজফিডের কনটেন্ট নির্ধারণ করত। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের পছন্দ জানিয়ে সেই প্রক্রিয়ায় প্রভাব রাখতে পারবেন। এতে আগ্রহ ও পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানোর সুযোগ থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মতো অভিজ্ঞতার দিকে এগোচ্ছে ফেসবুক।

মেটার অন্যান্য প্ল্যাটফর্মেও এ ধরনের ব্যক্তিগতকরণ সুবিধা চালুর উদ্যোগ রয়েছে। গত জুনে ইনস্টাগ্রামেও ‘ইয়োর অ্যালগরিদম’ ফিচার চালু করা হয়। এর মাধ্যমে ফিড ও এক্সপ্লোরে দেখানো কনটেন্টের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামের রিলসের জন্য ফিচারটি চালু হয়েছিল।

এদিকে, মেটার আরেক সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসেও ‘ডিয়ার অ্যালগো’ নামে একই ধরনের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী সুপারিশ করা কনটেন্টে পরিবর্তন আনতে পারেন।

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950