এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন মেহজাবীন

১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ AM
মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবিন। একই সঙ্গে ভিউ, লাইক ও শেয়ারের জন্য অন্য মানুষের অপমানকে উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ ধরনের কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবেকবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি ‘

এই অভিনেত্রী বলেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না। একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত!’

তিনি বলেন, ‘কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন? কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কয়েকটা ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। সেই বাস্তবতাকে আমি অস্বীকার করতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’

মেহজাবীন বলেন, ‘আর বিষয়টা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যেও সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট আর ট্রেন্ডিংয়ের এই প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কিছু ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারে যে কেউ, আবার এর শিকারও হতে পারে যে কেউ।’

তিনি বলন, ‘আমাকে সবচেয়ে বেশি ভাবায় শুধু সেই মানুষটি নয়, যে এমন কিছু তৈরি করছে। বরং সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় সেটি শেয়ার করছে, আলোচনা করছে এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬