শিক্ষা প্রকৌশলের ৯৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি

১১ মার্চ ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
লোগো

লোগো © ফাইল ছবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৯ম থেকে ১২তম গ্রেডে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে। দুটি ক্যাটাগরি বাদ দিয়ে তিনটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে ভাবছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষা প্রকৌশলের মোট পাঁচটি ক্যাটাগরির মধ্যে দুটি ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট এ কমিটিতে পিএসসি’র একজন সদস্যকে আহবায়ক করা হয়েছে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা কমিটিতে রয়েছেন।

ওই সূত্র আরও জানায়, যে দুটি ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে জটিলতা দেখা দিয়েছে তাদের বাদ দিয়েই মৌখিক পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী মে মাসে স্লট ফাঁকা পাওয়া গেলে ওই সময় শিক্ষা প্রকৌশলের তিন ক্যাটাগরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা বলেন, শিক্ষা প্রকৌশলের প্রার্থীদের ভাইভা অনেক আগেই শুরুর কথা ছিল। তবে কিছু জটিলতার কারণে তা শুরু করা যায়নি। সমস্যা সমাধানে একটি কমিটি কাজ করছে। তবে এটি সময় সাপেক্ষ। সেজন্য সমস্যা না থাকা ক্যাটাগরির প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর চেষ্টা করা হচ্ছে। মে মাসে বিসিএসের কোনো ভাইভা না থাকলে ওই সময় শিক্ষা প্রকৌশলের ভাইভা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র), ড্রাফটসম্যান ও এস্টিমেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতার সম্মানী পাবেন কবে, জানালেন আন্তঃশিক্ষ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো
  • ১৯ অক্টোবর ২০২৬
তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর…
  • ১৯ অক্টোবর ২০২৬