টিএসসি’র অবশিষ্ট পদের মৌখিক পরীক্ষার তারিখ জানাল পিএসসি

১১ মার্চ ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) কিছু পদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। অবশিষ্ট পদগুলোর মৌখিক পরীক্ষা চলতি মাসেই শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১১ মার্চ) পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, টিএসসি’র অবশিষ্ট পদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে। ২৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হলেও আসন্ন ঈদুল ফিতরের ছুটির কারণে বেশ কিছুদিন মৌখিক পরীক্ষা বন্ধ থাকবে। ঈদের পর পুনরায় পরীক্ষা শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। প্রতিদিন ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র ইন্সট্রাক্টরদের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের সব ক্যাটাগরির মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া গত ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত টিএসসি’র একটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন টিএসসি’র অবশিষ্ট পদের মৌখিক পরীক্ষা নেবে পিএসসি।

তথ্যমতে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত বছরের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। তবে ৪৪ ক্যাটাগরির পরিবর্তে এখন ৪৩ ক্যাটাগরির মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

নতুন সেবা আনতে চায় বাংলালিংক, টাওয়ার ছাড়াই কথা বলা ও ইন্টার…
  • ২২ আগস্ট ২০২৬
সাপের শরীরে প্রথমবারের মতো ক্যানসার চিকিৎসার বিশেষ থেরাপি প…
  • ২২ আগস্ট ২০২৬
৬৪ রানে অলআউট বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কমবে কবে—জানাল আবহাওয়া অধিদপ্…
  • ২২ আগস্ট ২০২৬
লজ্জার রেকর্ড এড়াল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা, সিফাত বাহিনীর ১১ সদস্যকে…
  • ২২ আগস্ট ২০২৬