৩৯তম বিশেষ বিসিএসে ১৩৭৫০ জন উত্তীর্ণ

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৮ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য ক্যাডারে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১  জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পিএসসির বিশেষ সভায় লিখিত পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। 

বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েব সাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

এছাড়া যেকোন মোবাইল হতে এসএমএস করেও ফলাফল জানা যাবে।  মোবাইলে ফল জানতে PSC39Registration Number লিখে ১৬২২২ তে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ টা…
  • ২৮ জুন ২০২৬
তিন ভাইবোনই বিসিএস ক্যাডার, উত্তীর্ণ ইতি বললেন— ‘ক্যাডার হও…
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • ২৮ জুন ২০২৬