৪৩তম বিসিএস: ৭৯৩৩ প্রার্থীর ভাইভা শেষ

০৬ নভেম্বর ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। ইতোমধ্যে ৭ হাজার ৯৩৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আজ সোমবার ৪৩তম বিসিএসের ৪৪ কার্যদিবসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। ৪৪ কার্যদিবসে ৭ হাজার ৯৩৩ জনের মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। আরও ১ হাজার ৯১৩ জনের ভাইভা বাকি রয়েছে।

ওই সূত্র আরও জানায়, আগামী ২১ নভেম্বরের মধ্যে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এরপর নম্বর ইনপুট দেওয়াসহ অন্য কাজ করতে সাতদিন সময় নেওয়া হবে। নম্বর গণনায় কোনো সমস্যা দেখা না দিলে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। 

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ১১ মে ২০২৬
পদ্মা সেতুর গৌরবগাথা সংরক্ষণে জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জ…
  • ১১ মে ২০২৬
হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
  • ১১ মে ২০২৬
রাজধানীতে এআইনির্ভর ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে এক সপ্তাহে …
  • ১১ মে ২০২৬
স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9