ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার

২০ অক্টোবর ২০২৬, ১২:০৩ PM
গ্রেপ্তার তরিকুল ইসলাম (মাঝে)

গ্রেপ্তার তরিকুল ইসলাম (মাঝে) © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাতা গোলাম রহমান ওরফে আব্দুর রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার ১২ নম্বর আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান ওরফে আব্দুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়িপাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম (৪৫) মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে শ্বশুর তরিকুল ইসলামের মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছিল। ঘটনার বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950