গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযোগে তালা স্থানীয়দের, উদ্ধারে যুবদল-ছাত্রদল

১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ AM
বিএনপি নেত্রী ও আটক হওয়া বিএনপি নেতা

বিএনপি নেত্রী ও আটক হওয়া বিএনপি নেতা © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে এক নারী বিএনপি নেত্রীর ভাড়া বাসায় গভীর রাতে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ হয়ে আটকে পড়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে। অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে দেন বলে জানা গেছে। পরে তার দুই ছেলে ও যুবদল-ছাত্রদলের কয়েকজন সহযোগী শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাকে বের করে নিয়ে যান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলা পরিষদ গেটসংলগ্ন মাশাল্লাহ ভবনে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বিএনপি নেত্রী তানিয়া আক্তার। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্ল্যাটে যান উপজেলা বিএনপির নেতা বদিউজ্জামান মিন্টু। এ সময় তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেন বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। পরে বিষয়টি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নানকে জানান তারা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করা কয়েকজন সংবাদকর্মী জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তারা ফ্ল্যাটের ভেতরে বদিউজ্জামান মিন্টুকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। কিছুক্ষণ পর তার দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং কয়েকজন সহযোগী লোহার শাবল দিয়ে দরজার তালা ভেঙে তাকে বের করে আনেন। পরে একটি মোটরসাইকেলে করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সে সময় ঘটনাস্থলে মিন্টুর সহযোগীদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতির কারণে তারা ছবি বা ভিডিও ধারণ করতে পারেননি।

এদিকে ঘটনার পর ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তানিয়া আক্তারের ফ্ল্যাটে গিয়ে তার সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ, তানিয়াকে গৌরনদী ছেড়ে চলে যেতে বলা হয়েছে। তবে এ বিষয়ে তানিয়া আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাদের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি প্রথমে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। পরে দলীয়ভাবে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তবে তার অভিযোগ, মিন্টুর সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে তাদের নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকেও গালিগালাজ করেন।

গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

অভিযোগের বিষয়ে বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে তানিয়া আক্তারের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করা হলেও দরজা খোলা হয়নি। তার ছেলে ভেতর থেকে জানান, ‘আমার মা বাসায় নেই।’

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দাবি, ওই ফ্ল্যাটে বিএনপির কয়েকজন নেতাকর্মীর নিয়মিত যাতায়াত ছিল। তবে তাদের এ দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, লোকমুখে আমি ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950