শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

২০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ AM
গ্রেপ্তার লাভলু মিয়া

গ্রেপ্তার লাভলু মিয়া © সংগৃহীত

শেরপুরে মানব পাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরও দুই আসামি পলাতক।

গ্রেপ্তার লাভলু মিয়া (৪৯) দশকাহনিয়া এলাকার জয়তুল্লাহর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়।

এ অবস্থায় সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবার লাভলু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি আরও ১৬ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। দাবিকৃত টাকা না দেওয়ায় সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হয় এবং তার লোকজন তাকে জিম্মি করে রাখে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানব পাচার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950