৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ ১১ ডিসেম্বর, সূচি প্রকাশ

২৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
  
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরি শেষ, চলছে মডারেশন

পরীক্ষার মানবণ্টন হবে ২০০ নম্বরের। দেশের আটটি বিভাগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করলেও অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। 

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬