৪১তম বিসিএসের নন-ক্যাডার তালিকায় ৯৮২১ জন

০৩ আগস্ট ২০২৩, ০৭:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
বিসিএস পরীক্ষা

বিসিএস পরীক্ষা © ফাইল ছবি

৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪১তম বিসিএসের মাধ্যমে ক্যাডার হিসেবে  ২ হাজার ৫৩৬ জনকে নিয়োগের সুপারিশ করার কথা ছিল। তবে ১৬টি পদে নিয়োগযোগ্য প্রার্থী পাওয়া যায়নি। এজন্য ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও এবারের ফলাফলে, মোট ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট)  নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সাধারণ ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। যেসকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি, তাদেরকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ এর বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেড এর নন-ক্যাডার পদে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

তবে এ ধরনের উদ্যোগ সুপারিশ প্রাপ্তির কোনো নিশ্চয়তা প্রদান করবে না। সরকারের নিকট হতে শূন্য পদের প্রাপ্যতা এবং প্রার্থীর একাডেমিক ও অন্যান্য উপযুক্ততার ওপর নন-ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তি নির্ভর করবে। এ ব্যাপারে পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও বলা হয়েছে একই বিজ্ঞপ্তিতে।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৮৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১০৮ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৭১ জনকে নেওয়া হবে।

পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, নিরীক্ষা ও হিসাব ২৩ জন, সমবায় ৮ জন, শুল্ক ও আবগারি ২৩ জন, পরিবার পরিকল্পনা ১৭৩ জন, খাদ্য ৮ জন, পররাষ্ট্র ২৫ জন, তথ্য ৩৮ জন, ডাক ২ জন, রেলওয়ে ৮ জন, কর ৬০ জন ও বাণিজ্যে ৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়াও কৃষিতে ২৩০ জন, মৎস্য ৪৮ জন, খাদ্য ২ জন, বন ৩৬ জন, তথ্য (সহকারি বেতার প্রকৌশলী) ৯ জন, পশুসম্পদ ৭৬ জন, জনস্বাস্থ্য প্রকৌশল ৩৬ জন, গণপূর্ত ৫১ জন, রেলওয়ে ৯ জন, সড়ক ও জনপদ ২৩ জন, পরিসংখ্যানে ১২ জনকে নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটি।

ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ রাত ৮টার পর
  • ২২ মার্চ ২০২৬
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence