৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু অক্টোবরের তৃতীয় সপ্তাহে

১০ জুলাই ২০২৩, ০৬:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু পরিকল্পনা করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ করা হতে পারে। প্রাথমিকভাবে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আগে প্রশ্নপত্র ছাপানোর কাজ, পরীক্ষার কেন্দ্র নির্ধারণসহ বেশ কিছু বিষয় চূড়ান্ত করতে হবে। এরপর পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করবে পিএসসি।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করা হতে পারে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আরও পড়ুন: ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল ২৭ জুলাই

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অক্টোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীকালে কমিশনের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পিএসসি’র ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। 

ময়মনসিংহে ৭ কোটি টাকার দুই ফুটওভার ব্রিজ, স্থান নির্বাচন নি…
  • ২৩ আগস্ট ২০২৬
২০০৭ সালের ঘটনার স্মরণে ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
  • ২৩ আগস্ট ২০২৬
দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা…
  • ২৩ আগস্ট ২০২৬
মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬