৪০তম বিসিএসে নন-ক্যাডারের পদ ৪৪৭৮, পছন্দক্রম শুরু কাল

১৯ জুন ২০২৩, ০৬:৫৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৯ম থেকে ১২তম গ্রেডে মোট ৪ হাজার ৪৭৮টি পদ রাখা হয়েছে। আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনলাইনের মাধ্যমে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২০ জুন) থেকে। যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন।

৪০তম বিসিএসের নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা থেকে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। যা চলবে আগামী ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জানা গেছে, ৪০তম বিসিএসে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এই গ্রেডে নিয়োগ পাবেন ১ হাজার ৭২৬ জন। এছাড়া ৯ম গ্রেডে ১ হাজার ৬০৪ জন, ১০ম গ্রেডে ১ হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

কুকুরের ধাওয়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ
  • ১১ মে ২০২৬
বাংলাদেশের সরকার এখন কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা 
  • ১১ মে ২০২৬
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য চাই না: ইউজিসি চ…
  • ১১ মে ২০২৬
মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংল…
  • ১১ মে ২০২৬
চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও যেভাবে পাওয়া যাবে ঋণ
  • ১১ মে ২০২৬
পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9