৪৫তম বিসিএসে উত্তীর্ণ ১২ হাজারের বেশি প্রার্থী

০৬ জুন ২০২৩, ০৫:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৬ জুন) বিকাল ৫ টা ৪০ মিনিটে পিএসসি’র এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সদস্য জানান, কিছুক্ষণ আগে আমাদের পূর্ণ কমিশনের সভা শেষ হয়েছে। ৪৫তম বিসিএসে পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

৪৫তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। 

বিশ্ব হ্যাশট্যাগ দিবস আজ, যেভাবে পালন করবেন 
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ বালু উত্তোলনে ফের ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবনের শঙ্কা…
  • ২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কীভাবে ইসলামিক স্টাড…
  • ২৩ আগস্ট ২০২৬
ইবির ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম
  • ২৩ আগস্ট ২০২৬
সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬