৪৫তম বিসিএস: প্রিলির ফল প্রকাশে সভা চলছে

০৬ জুন ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত। ফল প্রকাশের বিষয়ে সভায় বসেছেন সরকারি কর্ম কমিশনের কর্তারা। গত ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১টায় কর্মকর্তারা সভায় বসেছেন। সবকিছু ঠিক থাকলে বিকালের মধ্যে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সভা চলছে। সভা শেষে ফল প্রকাশের কথা রয়েছে।

এ প্রসঙ্গে পিএসসি’র চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে। আশা করছি প্রার্থীরা দ্রুত সুখবর পাবেন।

এর আগে ২৫ দিনের মধ্যে ৪৪তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রিলির ফল প্রকাশের রেকর্ড। তবে আজ ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হলে সবচেয়ে কম সময়ের মধ্যে প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড হবে।

গত ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

৪৫তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬