১১ জুনের মধ্যে ৪৫তম বিসিএস প্রিলির ফল

২৯ মে ২০২৩, ০৫:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির সূত্রে জানা গেছে, আগামী ১১ জুনের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে হিসেবে তিন সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করবে। এদিকে, চলতি সপ্তাহে প্রিলির খাতা মূল্যায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

এর আগে ২৫ দিনের ৪৪তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রিলির ফল প্রকাশের রেকর্ড। তবে ৪৫তম বিসিএসে এই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে চায় পিএসসি। সবচেয়ে কম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে চায় পিএসসি।

ওই সূত্র আরও জানায়, গত রবিবার পর্যন্ত প্রথম পৃষ্ঠা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবারের (১ জুন) মধ্যে দ্বিতীয় পৃষ্ঠা মূল্যায়নের কাজ শেষ হবে। এরপর ওএমআর শিটগুলো স্ক্রিনিং করা হবে। আগামী ১১ জুনের মধ্যে এই বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহে ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হবে। আগামী ৯ জুনের মধ্যে ফল প্রকাশের কথা। তবে আমরা ১১ জুন পর্যন্ত সময় ধার্য করেছি। সবকিছু ঠিক থাকলে ১১ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে চাই। কবে ফল প্রকাশ করা হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব না হলেও ৪৪তম বিসিএসের প্রিলির ফল প্রকাশে যে সময় লেগেছিল তার চেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। 

এর আগে গত ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

৪৫তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশের সরকার এখন কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা 
  • ১১ মে ২০২৬
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য চাই না: ইউজিসি চ…
  • ১১ মে ২০২৬
মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংল…
  • ১১ মে ২০২৬
চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও যেভাবে পাওয়া যাবে ঋণ
  • ১১ মে ২০২৬
পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
  • ১১ মে ২০২৬
যোগদানের আগেই প্রত্যাহার হলেন ফেনীর নবাগত এসপি
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9