ডিসেম্বরের মধ্যে দুই বিসিএসের চূড়ান্ত ফল: পিএসসি

২৫ মে ২০২৩, ১০:৪৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দুইটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৪১তম ও ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত রোডম্যাপ তৈরি করে তা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের মার্চের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি।

পিএসসির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, চলতি বছরে তিনটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কিছু জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। নতুন রোডম্যাপ অনুযায়ী চলতি বছরে ৪১তম ও ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে পিএসসি’র কর্মকর্তারা।

আরও পড়ুন: ৪৩তম বিসিএস: ১০ হাজারের বেশি খাতায় ২০ শতাংশ নম্বরের গড়মিল

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএসের গতি বাড়াতে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন করতে পারলে বিসিএসের যে জট সেটি কেটে যাবে। আমরা আশা করছি ২০২৪ সাল থেকে বছরে একটি বিসিএস শেষ করতে পারব।

ডিসেম্বরের মধ্যে ৪১তম ও ৪৩তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ৪১তম বিসিএসের ভাইভা চলছে। এটি শেষ হয়ে গেলে ৪৩তম বিসিএসের ভাইভা শুরু করা হবে। ডিসেম্বরের মধ্যে এই দুই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

জুলাইয়ে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল
আগামী জুলাই মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। 

লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার খাতায় ২০ শতাংশ নম্বরের গড়মিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গড়মিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে ভাইভা শুরু করা হয়। বর্তমানে টেকনিক্যাল ক্যাডারের ভাইভা ছাড়া সব ভাইভা শেষ হয়েছে। ফলে জুনের মধ্যে ভাইভা শেষ করে জুলাইয়ের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

ডিসেম্বরের মধ্যে ৪৩তম বিসিএসের ফল
গত বছরের আগস্ট মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের দেয়া নম্বরের পার্থক্য ২০ শতাংশের বেশি হওয়ায় খাতাগুলো এখন তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে। জুলাই মাসের মধ্যে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চায় পিএসসি। 

আগস্টের শুরুতে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু করতে চায় পিএসসি। নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্ম কমিশন।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
  • ২৩ আগস্ট ২০২৬
আরও ৩ জেলায় নতুন সিভিল সার্জন
  • ২৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
ক্ষমতার দাপট ও হুমকির প্রতিবাদে ছাত্রদল নেতাকে বয়কট করল সহপ…
  • ২৩ আগস্ট ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ২৩ আগস্ট ২০২৬
এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬