৪৫তম প্রিলিতে অনুপস্থিত ছিলেন ৭৮৮০৩ প্রার্থী, বহিষ্কার ২ জন

২১ মে ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন চাকরিপ্রার্থী। যা মোট পরীক্ষার্থীর ২২ দশমিক ৭৬ শতাংশ। একইসঙ্গে এ পরীক্ষায় বহিষ্কার হয়েছেন দুইজন প্রার্থী। পরীক্ষার হলে মুঠোফোন নিয়ে আসার কারণে এই দুই প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

দুই প্রার্থীর বহিষ্কারের বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান বলেন, ‘আমাদের পরীক্ষা শর্তেই বলা আছে, পরীক্ষার হলে মোবাইল নিয়ে আসা যাবে না। ওই দুই পরীক্ষার্থী মোবাইল নিয়ে হলে প্রবেশ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।’

পিএসসি জানিয়েছে, শুক্রবার (২০ মে) দেশের আটটি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে অংশ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। সে হিসেবে পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ।

আরও পড়ুন: 'পাতার দাম ২১ পয়সা হলে চারটির দাম কত'—৪৫তম বিসিএসের প্রশ্ন

পিএসসি বলছে, আবেদন করা শিক্ষার্থীদের অনুপাতে পরীক্ষার প্রশ্নপত্র, হাজিরা শিটসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আবেদন করেও পরীক্ষায় না নেওয়ায় তাদের প্রায় সাড়ে ৫ কোটি টাকা গচ্চা গেল।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, এবারের ৪৫তম বিসিএসে অংশ নিতে আবেদন করছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। সব পরীক্ষার্থীর জন্য আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। এতে পিএসসির প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা গচ্চা গিয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence