সুষ্ঠুভাবে সম্পন্ন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি

১৯ মে ২০২৩, ১২:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
সুষ্ঠুভাবে সম্পন্ন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি

সুষ্ঠুভাবে সম্পন্ন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি © ফাইল ছবি

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। এদিন দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পিএসসির তথ্য মতে, দুই ঘণ্টার এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে। ৪৫তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রত্যাশী। আট বিভাগের ২৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরাবরের মতো এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে চাকরিপ্রার্থীদের জন্য ছিল কঠোর নির্দেশনা। যেখানে বলা হয়েছিল, কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই নিয়ে নেওয়া হবে খাতা।

এছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় সরকার।

পরীক্ষা শুরুর আগে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
  • ২৩ আগস্ট ২০২৬
আরও ৩ জেলায় নতুন সিভিল সার্জন
  • ২৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
ক্ষমতার দাপট ও হুমকির প্রতিবাদে ছাত্রদল নেতাকে বয়কট করল সহপ…
  • ২৩ আগস্ট ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ২৩ আগস্ট ২০২৬
এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬