শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

১৮ মে ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। গতকাল বুধবার (১৭ মে) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমেদ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অবসরপ্রাপ্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম। পরে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া কমিশনের সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ মে চারটি আলাদা আদেশে পিএসসির চারজন সদস্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আদেশে বলা হয়েছে। 

পিএসসির সদস্য হিসেবে শপথ নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তারা পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।

পিএসসির সদস্যের পদ ১৫টি ছিল। সম্প্রতি আইন সংশোধন করে এ সংখ্যা আরও পাঁচজন বাড়ানো হয়েছে। নতুন চারজন নিয়োগ দেওয়ার পর আরও চারটি পদ শূন্য রয়েছে। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬