বিসিএসে প্রক্সি দিলে দুই বছরের জেল

০৪ মে ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

বিসিএস পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিলে জেল-জরিমানার বিধান রেখে আইন পাস করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিপিএসসির অর্ডিন্যান্স ১৯৭৭ আইনে সংশোধন করে এটি যুক্ত করা হয়েছে।

আইনে বলা হয়েছে, ‘বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি অপরাধ বলে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।’

পিএসসি সূত্রে জানা গেছে, বিসিএসে ভুয়া পরীক্ষার্থীদের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও কার্যকর ব্যবস্থা নিতে পারত না পিএসসি। আইনটি স্পষ্ট করার ফলে এখন থেকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

মেডিকেল কলেজে সংঘর্ষে আহত সেই শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারান…
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬