৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষায়ও দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস

৩০ এপ্রিল ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM

© ফাইল ফটাে

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই পরীক্ষার আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে।

দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস প্রস্তুত করায় এবার নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিএসসি।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএস পরীক্ষার আসনবিন্যাস নিয়ে প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, কিছু অসাধু পরীক্ষার্থী ত্রুটিপূর্ণ আসনবিন্যাসের সুযোগ নিয়ে থাকেন। এরপর ওই বিসিএসের লিখিত পরীক্ষায় দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস করে পিএসসি। এবার ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করা হচ্ছে।

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের …
  • ২৩ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সংঘর্ষে আহত সেই শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারান…
  • ২৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬