৪৩তম বিসিএসের ফল ঈদের আগে হচ্ছে না

১৭ এপ্রিল ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও সেটি পেছানো হয়েছে। লিখিত পরীক্ষার খাতা অধিকতর যাচাইয়ের জন্য ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ঈদের আগেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চেয়েছিল পিএসসি। তবে এখন ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ৪৩তম বিসিএসের মৌখিক শুরু করা সম্ভব হবে না। তাই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা অধিকতর যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গত মার্চ মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফলাফল তৈরির কাজও শেষ হয়েছে। তবে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ না হওয়ায় ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু করা যাচ্ছে। এ কারণে কিছুটা দেরি করেই ৪৩তম বিসিএসের ফল প্রকাশের চিন্তাভাবনা করছে পিএসসি।

তথ্যমতে, ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। 

এর আগে ওই বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। 

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence