অফিস চলাকালীন সময়ে স্ট্রোকে মারা গেলেন পিএসসির এক কর্মকর্তা

১০ নভেম্বর ২০২২, ০১:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© ফাইল ছবি

ব্রেইন স্ট্রোকে মারা গেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের এক কর্মকর্তা। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার সকালে অফিস চলাকালীন সময়ে হঠাৎ স্ট্রোক করেছিলেন মো: আনোয়ার হোসেন নামে এই কর্মকর্তা। এরপরই তিনি মারা যান।

দুপুর আড়াইটার দিকে পিএসসি প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ইউনিট-১২ এর উপ-পরিচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে অফিস চলাকালীন সময়ে হঠাৎ তিনি মারা যান। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

পিএসসি সূত্রে জানা যায়, সকালে এই কর্মকর্তা ইউনিট-১২ এর পরিচালকের রুমে একসঙ্গে নাস্তা করেছিলেন। পরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হলে হঠাৎ স্ট্রোক করেন। এরপর পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬