হবিগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

২১ অক্টোবর ২০২৬, ০৮:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে মরিয়ম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। তিনি দুই দিন আগে বাবার বাড়ি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামে বেড়াতে এসেছিলেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান মরিয়ম। দুই শিশুকে গোসল শেষে নদীর তীরে তুলে দেওয়ার পর তিনি নিজেই পানিতে তলিয়ে যান। দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় অন্ধকার নেমে এলে অভিযান স্থগিত করা হয়।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950