ইউরোপজুড়ে আকস্মিকভাবে বন্ধ শত শত ওয়েবসাইট, ঝুঁকিতে বাংলাদেশও

২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ PM
মেশিন ভাষাটিতে ত্রুটি শনাক্তের পর শত শত সরকারি ওয়েবসাইট বন্ধ করেছে ইউরোপের কয়েকটি দেশ

মেশিন ভাষাটিতে ত্রুটি শনাক্তের পর শত শত সরকারি ওয়েবসাইট বন্ধ করেছে ইউরোপের কয়েকটি দেশ © সংগৃহীত

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শত শত সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার অংশ হিসেবে নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের সরকারি সংস্থাগুলোও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের ওয়েবসাইট অফলাইনে নিয়েছে। সাইবার প্রযুক্তিতে শনাক্ত হওয়া এই ত্রুটির ফলে ঝুঁকিতে আছে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলোও।  বুধবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিএইচপি ডেভেলপাররা মঙ্গলবার (২০ অক্টোবর) ভাষাটিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্তের কথা জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট পরিচালকদের দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার আহ্বান জানান তারা। এরই মধ্যে ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

ইন্টারনেটের বড় একটি অংশে পিএইচপি ব্যবহৃত হওয়ায় এ ত্রুটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হান্ট্রেস জানিয়েছে, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টার মতো জনপ্রিয় প্ল্যাটফর্মসহ বিভিন্ন ওয়েবসাইট, শেয়ার্ড হোস্টিং সেবা এবং কন্ট্রোল প্যানেলে পিএইচপি ব্যবহৃত হয়। ফলে নিরাপত্তা দুর্বলতার প্রভাব ব্যাপক হতে পারে।

ওয়েব ও ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডেন কেনেক্ট জানিয়েছেন, এরই মধ্যে এ ত্রুটি ঘিরে প্রাথমিক পর্যায়ের সাইবার হামলার ঘটনা দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটি তাদের ফায়ারওয়ালের সুরক্ষাব্যবস্থা হালনাগাদ করছে।

তবে তার ভাষ্য, এ ব্যবস্থা সাময়িক সুরক্ষা দেবে। পিএইচপির নিরাপত্তা প্যাচ প্রকাশের পরপরই তা ইনস্টল করা জরুরি।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সুরক্ষায় ব্যবহৃত নিরাপত্তা প্লাগইন ওয়ার্ডফেন্স জানিয়েছে, পিএইচপি ইনস্টল করা সার্ভারে পরিচালিত সব ওয়ার্ডপ্রেস সাইট এ সমস্যার ঝুঁকিতে থাকতে পারে। প্রতিষ্ঠানটি আরও সতর্ক করেছে, স্বয়ংক্রিয় আপডেটের মাধ্যমে এ নিরাপত্তা ত্রুটির সমাধান নাও হতে পারে। তাই ওয়েবসাইটের মালিকদের পিএইচপি আপডেটের দায়িত্বে কে রয়েছেন, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থাগুলোও পিএইচপি ব্যবহারকারীদের দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। প্যাচ প্রয়োগ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা সংস্থাও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট অফলাইনে রেখেছে বলে জানিয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পিএইচপি ৫ থেকে পরবর্তী সংস্করণগুলো এ দুর্বলতার প্রভাবে পড়তে পারে। তবে ঠিক কোন কোন সংস্করণ ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে পিএইচপি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি।

পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950