দল নির্বাচন নিয়ে ইমরুল কায়েসের ক্ষোভ

২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ PM
ইমরুল কায়েস

ইমরুল কায়েস © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর প্রায় এক বছর বাকি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্সে সেই প্রস্তুতির ছাপ খুব একটা দেখা যাচ্ছে না। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষেও ব্যাটিংয়ে ধুঁকতে হচ্ছে টাইগারদের।

ইনজুরির কারণে লিটন দাসকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তবে অধিনায়ক পরিবর্তন কিংবা একাদশে রদবদল—কোনোটিতেই এখন পর্যন্ত ব্যাটিংয়ের দুরবস্থা কাটিয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ব্যাটার ইমরুল কায়েস।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। এ ছাড়া স্পিনার আলিস আল ইসলামের অভিষেক হয়েছে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।

তবে নতুন সমন্বয়ে মাঠে নামার পরও ব্যাটিংয়ে স্বস্তি খুঁজে পায়নি বাংলাদেশ। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করেন ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল। তার মতে, জাতীয় দলের একাদশ নির্বাচনের ক্ষেত্রে আবেগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের চেয়ে মেধা ও পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

দল নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইমরুল লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা।’

সাবেক এই ওপেনারের দাবি, ক্রিকেট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না; বরং একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত কিংবা স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি।

ইমরুলের ভাষায়, ‘ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।’

দল নির্বাচনের প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও পারফরম্যান্সকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষ অংশে নিজের ক্ষোভ আরও স্পষ্ট করেছেন সাবেক এই ব্যাটার।

ইমরুল লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর না। এবার সময় এসেছে মেধা, ন্যায়পরায়ণতা এবং দেশের স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার।’

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি স্কুল-কলেজে!
  • ২১ অক্টোবর ২০২৬
হবিগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
  • ২১ অক্টোবর ২০২৬
ইশরাকের অভিজ্ঞতা কম, রাজনীতিতে এসেছে পোষ্য কোটায়
  • ২১ অক্টোবর ২০২৬