চলতি সপ্তাহে ৪১তম বিসিএসের ফল

১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ PM
পিএসএসসি

পিএসএসসি © সংগৃহীত

পাঁচ মাস পর প্রকাশিত হতে যাচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল। চলতি সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে না। তবে এই সপ্তাহেই হবে ইনশাল্লাহ, চেষ্টা করছি আমরা। পিএসসি ফল প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।
 
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৪১ তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

পিএসসি চেয়ারম্যান বলেন, যতক্ষণ পর্যন্ত আমার কাছে নির্ভুলভাবে ফল না আসে, ততক্ষণ পর্যন্ত প্রকাশ করা হবে না। এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, কোনো ভুল রেখে ফল প্রকাশ করা হয় না। আগে আমরা নিশ্চিত হব যে এখন নির্ভুল আছে। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে, এটা (ফল প্রস্তুত) শেষ পর্যায়ে আছে। রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশের আশা করছি।

আরও পড়ুন: অফিস সহকারীর ভুলে ডিগ্রিতে ভর্তি হতে পারেননি ৩৪ শিক্ষার্থী

জানা গেছে, ৪১তম বিসিএসে মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করে, যা এযাবৎকালের আবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ। গত বছরের ১৯ মার্চ ৮ টি বিভাগীয় শহরে ৪১ তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছরের ১ আগস্ট প্রিলির ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ শিক্ষার্থী। এরপর আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয় গত বছরের ২৯ নভেম্বর, শেষ হয় ৭ ডিসেম্বর।
 
সে হিসেবে ৯ মাস আগে শেষ হয়েছে ৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা। তবে এখনো ফল পাননি চাকরিপ্রার্থীরা। পিএসসি বলছে, তিন শতাধিক পরীক্ষকের অবহেলার জন্য ফল প্রকাশে দেরি হচ্ছে।

‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬