‘ডাল কিনলে তেল কেনার টাকা থাকে না, দ্রুত পে স্কেল দিন’

০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ PM
পে স্কেলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জিয়াউল হক

পে স্কেলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জিয়াউল হক © টিডিসি

দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জিয়াউল হক। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

জিয়াউল হক বলেন, আমরা এখন ২০১৫ সালের বেতন কাঠামোয় চলছি। অথচ জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ। এখন ডাল কিনলে তেল কিনতে পারি না, আবার তেল কিনলে অন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারি না। তাই নতুন পে স্কেলের দাবিতে আমরা আজকে মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে কর্মচারীরা ছুটে এসেছি।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি ১৫ তারিখের মধ্যে গেজেট না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব। আন্দোলনের মাধ্যমে অবশ্যই দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬