ইউল্যাবে জাতীয় কবির ৪৬তম প্রয়াণ দিবস পালিত

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ PM
জাতীয় কবির ৪৬তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান

জাতীয় কবির ৪৬তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) ইউল্যাব সংস্কৃতি সংসদ পরিবেশিত নজরুল সংগীত এবং ‘সমকালে নজরুলের প্রাসঙ্গিকতা’ বিষয়ে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মজিদ মাহমুদ। তিনি নজরুলের জীবন, বেড়ে ওঠা, তৎকালীন বাস্তবতা, অসাম্প্রদায়িক ভাবনা, মানবতাবাদ, স্বাধীকার চেতনা, নারী ভাবনা প্রভৃতি নানাদিক উপস্থাপন করেন । বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রশ্ন-উত্তর ও আলোচনায় বাংলাদেশের প্রেক্ষাপটে কবি নজরুলের চিন্তা চেতনা ও কাজের গুরুত্ব ফুটে ওঠে।

আরও পড়ুন: বাংলাদেশে পড়তে এসে প্রাণ হারালেন কাশ্মীরি মেডিকেল ছাত্রী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাব জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। আমাদের জাতীয় জীবনে নজরুলের তাৎপর্য প্রসঙ্গে আলোকপাত করেন তিনি। সবশেষে বিভাগের সিনিয়র লেকচারার শারমিনুর নাহার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।  

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬