আইইউবিতে চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ‘কিং সেজং ইনস্টিটিউট’

৩১ আগস্ট ২০২২, ০৯:৩৪ AM
আইইউবিতে চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ‘কিং সেজং ইনস্টিটিউট’

আইইউবিতে চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ‘কিং সেজং ইনস্টিটিউট’ © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ভাষা ও সংস্কৃতি বিকাশ কেন্দ্র ‘কিং সেজং ইনস্টিটিউট’ চালু করতে যাচ্ছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত ৯ আগস্ট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে আইইউবির উপাচার্য তানভীর হাসানের হাতে এ বিষয়ে প্রয়োজনীয় সনদ হস্তান্তর করে কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশন। সোমবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ইনস্টিটিউট হলে, কোরিয়ান ভাষাভাষীদের কাছ থেকে সরাসরি ভাষাটি শেখার সুযোগ তৈরি হবে।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দক্ষিণ কোরিয়া সরকারের ‘উইন্ডো অন কোরিয়া’ অনুদান পায় আইইউবি। সেই অনুদানের অর্থে ক্যাম্পাসে একটি ‘কোরিয়া কর্নার’ স্থাপনের কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়টির কমিউনিটি এনগেজমেন্ট কর্মকৌশলের অংশ। এখানে দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন উপকরণ রাখা হবে। সেগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। এরই ধারাবাহিকতায়, কিং সেজং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করছে আইইউবি। ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিবেচনাধীন।’

আরও পড়ুন: কর্মীর হাতে মার খেয়ে হাসপাতালে চবি ছাত্রলীগ নেতা

উপাচার্য তানভীর হাসান বলেন, ‘‘আইইউবিতে কিং সেজং ইনস্টিটিউট স্থাপনের সুযোগ পাওয়া একটি অনন্য সম্মান। এটি আইইউবির ‘গোয়িং গ্লোবাল’ এবং ‘কমিউনিটি এনগেজমেন্ট’ কর্মকৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’’

“আমাদের অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীদের সচেতন বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলা। সেজন্য মাতৃভাষা ছাড়াও অন্য ভাষার জ্ঞান থাকা প্রয়োজন। ‘কিং সেজং ইনস্টিটিউট’ চালু হলে শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্য সহজে কোরিয়ান ভাষা শেখার সুযোগ তৈরি হবে।”

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দীর্ঘদিনের অংশীদার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ কিং সেজং ইনস্টিউট স্থাপন করতে যাচ্ছে।’

‘বাংলাদেশে কোরিয়ান ভাষা ও সংস্কৃতির বিকাশে আইইউবি প্রায় এক দশক ধরে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। আমি আশা করি, এই ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।’

কিং সেজং ইনস্টিটিউটের নামকরণ করা হয় কোরিয়ান বর্ণমালার প্রবক্তা সেজং দ্য গ্রেট-এর নামানুসারে। বর্তমানে বিশ্বের ৮০টি দেশে ২৩৪টি ইনস্টিটিউট চালু আছে।

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন কিং সেজং ইনস্টিটিউট ফাউন্ডেশন বিশ্বজুড়ে এর কার্যক্রম দেখভাল করে থাকে।

ট্যাগ: আইইউবি
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬