মৃত্যুর আগে উচ্চশিক্ষাই শেষ স্বপ্ন, সহায়তা পেলে বেসরকারিতে ভর্তি হবেন বেলায়েত

২৮ আগস্ট ২০২২, ০২:১৯ PM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ © ফাইল ফটো

বেলায়েত শেখ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো অর্থ তার কাছে নেই। কেউ আর্থিক সহায়তা করলে তিনি এ বছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। 
তবে তা সম্ভব না হলেও হার মানবেন না তিনি। আগামী বছরও তার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন এবারের মতো তার শেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই তাঁর ২০২১-২২ শিক্ষাবর্ষের শেষ ভর্তি পরীক্ষা ছিল। আগামী বছর যে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, সেখানে তিনি ভর্তি পরীক্ষা দেবেন।
 

বেলায়েত শেখের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরতে হয় তাকে। এ কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। পরে নিজের অসমাপ্ত সেই স্বপ্ন ভাই ও সন্তানদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছেন, কিন্তু কেউই তাতে সফল হননি।

৫০ বছরে পা দিয়ে বেলায়েত অনেকটা জেদ করেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায়। সেখানে ভর্তির সুযোগ না পেয়ে এরপর জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, কিন্তু কোথাও উত্তীর্ণ হতে পারেননি। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সেখানেও তিনি পাস করতে পারেননি।

জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬
‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬