গবিসাসের নতুন সভাপতি রাকিব

২৫ জুলাই ২০২২, ০৬:৩৫ PM
সভাপতি অনিক আহমেদ

সভাপতি অনিক আহমেদ © টিডিসি ফটো

ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর  কয়েকটি শূন্য পদ তৈরী হয়। যার পুনর্গঠনে সাবেক সহ-সভাপতি মো. রাকিবুল হাসানকে নতুন  সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত করা হয়েছে। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি অনিক আহমেদের জায়গায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সোমবার (২৫ জুলাই) গবিসাসের আজীবন উপদেষ্টামন্ডলীর পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ উপলক্ষে গবিসাস কার্যালয়ে নতুন সভাপতির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নাট্যরূপ মঞ্চায়িত

গবিসাসের আরেক বিজ্ঞপ্তি অনুযায়ী পুনর্গঠিত নতুন কমিটিতে সহ-সভাপতি সুপর্ণা রহমান টুছি, অর্থ সম্পাদক সজল সিংহ, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান তানভীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইহসানুল কবীর আনিন, কার্যনির্বাহী সদস্য মো. আখলাক ই রসুল ও হাসিব মীর এবং সাধারণ সদস্য হিসেবে মো. ইউনুস রিয়াজ দায়িত্ব পালন করবেন।

ট্যাগ: শিক্ষা
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬