গণস্বাস্থ্য মেডিসিন ক্লাবের ইফতার মাহফিল

২১ এপ্রিল ২০২২, ১০:৪০ PM
গণস্বাস্থ্য মেডিসিন ক্লাবের ইফতার মাহফিল

গণস্বাস্থ্য মেডিসিন ক্লাবের ইফতার মাহফিল © টিডিসি ফটো

সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডেন্টাল ভবনের হল রুমে কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: কায়কোবাদ রাসেল, এনাটমী বিভাগের প্রভাষক ডা: বিরাজুল ইসলাম বিরাজ ও প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লাবের সকল সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মোরশেদ।

আরও পড়ুন: ঢাকা কলেজ বন্ধ, নিউমার্কেট খোলা

মেডিসিন ক্লাবের সভাপতি তনয় খান বলেন, আর্ত-মানবতার সেবায় সর্বদা কাজ করছে মেডিসিন ক্লাব। ক্লাবের প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষকে বিনামূল্যে রক্ত দেওয়া। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এ ইফতার মাহফিলের লক্ষ্যই ছিল পথশিশু ও এতিম বাচ্চাদের একদিন ইফতার করানো।

এতিমখানায় ঈদ উপহার বিতরণ, পথশিশুদের ইফতার বিতরণ ও দোয়া প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, মেডিসিন ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। বিনামূল্য রক্তদান, হেলথ ক্যাম্পেইন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬