অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ

০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ AM
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ © টিডিসি ফটো

যুক্তরাজ্যে পড়াশোনা করে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। এ প্রোগ্রামের মাধ্যমে বিজয়ীরা আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

এবার ত্রয়োদশবারের মতো স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। প্রোগ্রামটির মাধ্যমে সাংস্কৃতিক যোগাযোগ ও শিক্ষাগত সুযোগ তৈরির পাশাপাশি যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীদের সাফল্যের গল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।

ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে চারজনকে আন্তর্জাতিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। বিজয়ীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিতি বৃদ্ধির সুযোগের পাশাপাশি যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানিয়ে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

চার ক্যাটাগরিতে আবেদন
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ এর চারটি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। ক্যাটাগরিগুলো হলো জ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি, সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ, ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক-দুই পর্যায়েই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

যেসব সুযোগ মিলবে
এ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে অ্যালামনাইরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রোফাইল সমৃদ্ধ করার সুযোগ পাবেন। পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক বাড়ানো এবং যুক্তরাজ্যে ভ্রমণ করে নতুন পেশাগত যোগাযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

আরও দেখুন: বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

এ ছাড়া বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ তাদের জাতীয় পর্যায়ের ফাইনালিস্টদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।

আবেদন শেষ
১৫ অক্টোবর ২০২৬।

যেভাবে আবেদন
অনলাইনে এ অ্যাওয়ার্ড প্রোগ্রামে আবেদন করা যাবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানতে ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ পেজ অথবা এখানে দেখুন। 

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬