বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান

০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ AM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ AM
আন্তর্জাতিক শিক্ষার্থী

আন্তর্জাতিক শিক্ষার্থী © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা খরচে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এডিবি স্কলারশিপ কর্মসূচির আওতায় এ সুযোগ দেওয়া হবে। এডিবির সদস্য দেশগুলোর নাগরিকেরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

এডিবি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাপান সরকার প্রতিবছর ৩০০টির বেশি বৃত্তি দিয়ে থাকে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্য বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা ও সমুদ্র বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

এ স্কলারশিপের আওতায় জাপানের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব টোকিওতেও পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১৮৭৭ সালে মেইজি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। জাপানের রাজধানী টোকিওর বাঙ্কিও এলাকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান।

যেসব সুযোগ-সুবিধা মিলবে
এডিবি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। পাশাপাশি মাসিক জীবনযাপন ও আবাসন ভাতা দেওয়া হবে।

এ ছাড়া স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার জন্য ভাতা এবং প্রয়োজনীয় নির্দেশনামূলক উপকরণ দেওয়া হবে। থিসিস বা গবেষণার জন্য বিশেষ অনুদানের ব্যবস্থাও রয়েছে।

আবেদনের যোগ্যতা
এডিবির সদস্য দেশের নাগরিক হতে হবে।

স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের সময় বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত হতে পারে।

ডিগ্রি শেষ করার পর নিজ দেশে ফিরে যেতে সম্মত হতে হবে।

যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সঙ্গে পূরণ করা আবেদন ফরম, ফিল্ড অব স্টাডি ও গবেষণা পরিকল্পনা, অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতক সম্পন্নের সনদের অফিশিয়াল কপি এবং দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।

আবেদন শেষ
আগামী ১০ ডিসেম্বর ২০২৭।

আবেদন যেভাবে
অনলাইনে এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানতে টোকিও বিশ্ববিদ্যালয়ের এডিবি-জেএসপি আবেদন পেজ দেখুন অথবা এখানে দেখুন।  

আবেদনের ক্ষেত্রে প্রথমে সব শর্ত পূরণ করতে হবে। এরপর পছন্দের সুপারভাইজার নির্বাচন করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে। এরপর ২০২৭ সালের মে মাসে এডিবি নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। নির্বাচিত প্রার্থীদের সব কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ১ অক্টোবর ২০২৭ থেকে শুরু হওয়া শরৎ সেমিস্টারে ভর্তি হবেন।

‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬